November 26, 2026, 11:35 pm

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমা ‘যন্ত্রণা’ আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে

Reporter Name
  • আপডেট Monday, November 6, 2023
  • 168 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘যন্ত্রণা’। আগামী শুক্রবার (১০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।সিনেমাটিতে দেখা যাবে আদর আজাদ, মানসী প্রকৃতি ও নবাগত সায়মা স্মৃতিকে। গত ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং সিনেমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় ‘যন্ত্রণা’ টিম। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘যন্ত্রণা’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

তিনি বলেন, প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লেখেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম। সিনেমাটিতে আদর, প্রকৃতি ও সায়মা ছাড়াও আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর