August 24, 2026, 5:04 am

টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 5, 2023
  • 159 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মুক্তারবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে গতকাল রবিবার সকালে মোঃ মোতালেব (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মোতালেব চাঁদপুর জেলার কচুয়া থানার কাদলা পশ্চিমপাড়া বেপারি বাড়ির মৃত আ: গফুরের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজাসহ (যাহার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ আশি হাজার) টাকা এবং একটি সাদা রংয়ের প্রাইভেটকার (যাহার রেজি: ঢাকা মেট্রো গ-১২-৯৪৬১) জব্দ করা হয়।
জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সাকিনস্থ মুক্তার বাড়ি রোড শামসুল হক খন্দকারের বাড়ির হক জেনারেল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদক বহনকারী প্রাইভেটকারসহ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানার এস আই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে মাদকসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (গ)/৩৮/৪১ মামলা দায়ের করা হয়। যাহার নং-৩।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর