নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :: মুন্সীগঞ্জে “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে নানা আয়োজনে কমিউনিটিং পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের সুপারমার্কেট এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশনেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৫শতাধিক সদস্য সহ কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন।
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, জেলা পিবিআইয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডা. সুমন কুমার পোদ্দার, মুন্সীগঞ্জ কমিউনিটি পুলিশের অহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, অ্যাডভোকে গোলাম মাওলা তপন প্রমুখ। কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনতা ও পুলিশের সম্মিলিত কার্যক্রম সহযোগিতার আহ্বান জানানো হয়।