July 9, 2026, 8:43 am

র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন তারা

Reporter Name
  • আপডেট Thursday, November 2, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: জেলায় র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চার অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার  জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী জামিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার রাসেল মাহাবুবুল ওরফে রাসেল(৪৩) ও মো. মূসা শেখ (২৪), মুন্সিগঞ্জের মো. মনির হোসেন (৪০) এবং ঝিনাইদহ জেলার মো. সবুজ বিশ্বাস (২৪)।  এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, র‌্যাব ও ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, নগদ অর্থ এবং মাইক্রোবাস উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মহিবুল ইসলাম খান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অপহরণকারীদের হেফাজত থেকে ৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মাংস ব্যবসায়ী মো. রফিকুল তালুকদার, বাংলালিংকের কর্মচারী মো. আসাদুজ্জামান এবং মুদি দোকান কর্মচারী মো. হাফিজুল ইসলাম।

মহিবুল ইসলাম খান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা  র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন- দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি ও র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। এসব কারণে আসামি রাসেলের নামে ইতোপূর্বে অপহরণসহ বিভিন্ন অপরাধে ৪টি মামলা এবং আসামি মনিরের নামে একটি মামলা রয়েছে।

এর আগে চলতি বছরের গত ১০ জুলাই আসামি রাসেলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বীকন গ্রুপের এক কর্মচারীকে অপহরণ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ভিকটিম আসামি রাসেলকে শনাক্ত করে।  সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মোধ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর