October 12, 2026, 10:17 am

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করেন মেয়র জায়েদা খাতুন

Reporter Name
  • আপডেট Sunday, October 29, 2023
  • 165 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। আজ রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জায়েদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এস. এম সফিউল আজম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ও গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর