July 9, 2026, 1:49 pm

সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট Wednesday, October 25, 2023
  • 114 জন দেখেছে

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহৎ অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা সরকারে সৈয়দ আবুল হোসেনের বিশেষ অবদান ছিল। তিনি বলেন, সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার মতো একজন শিক্ষা দরদী মানুষের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার রাতে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর