July 9, 2026, 1:47 pm

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধাদের’কে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 132 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার ::  ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যান পরিষদের তিনজনকে অন্তর্ভুক্ত করায়  বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যান পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা বিকালে শহরের থানারঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা দেয়া হয়েছে।গত শনিবার সংবর্ধিত নেতৃবৃন্দগন হচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলালুল ইসলাম সুরুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান সাদেক । সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা।বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয়  চারনেতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মীর আবদুর রাশেদ সুজন।বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ফৌজিয়া আক্তার ফ্লোরা প্রমূখ নেতৃবৃন্দ। সংবর্ধিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক উপহার হিসেবে দেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর