July 9, 2026, 1:47 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ৪

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে  র‌্যাব-১০।  আটকরা হলেন- মো. শামিম (২৭), মো. নাসিম মিয়া (২৭), মো. সেলিম মিয়া (৩২) ও মো. মোরছালিন (২২)।আজ রোববার র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১১ লাখ ৯১ হাজার টাকা দামের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে একটি মামলা করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর