July 9, 2026, 1:48 pm

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’— এ স্লোগান সামনে রেখে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং গাজীপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আবু নাঈমের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন, সহকারী পুলিশ সুপার হাইওয়ে মাসুম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা পুলিশ) নাজমুস সাকিব খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খ ম শরীফুল ইসলাম, প্রফেসর এমএ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়। গাড়ি চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পরিবহণ মালিক, গাড়িচালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা হওয়া জরুরি। সবাইকে এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে।
এদিন গাজীপুর বিআরটিএ অফিসের আয়োজনে সড়কে যাদের বৈধ কাগজ ও লাইসেন্স রয়েছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর