August 24, 2026, 4:07 am

গাজীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 160 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকা থেকে আট জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা জব্দ করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা সানাউল্ল্যাহ (৪৪), মো. ফয়সাল (২৩), মো. রাব্বি (২৩), আ. মান্নান (৩২), মো. মনির (৩৪), মো. শাহীন (৩২), মো. কায়েস (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২৫)।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে আট জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জুয়া খেলার ১০৪টি তাস, পাঁচ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর