July 9, 2026, 1:51 pm

নড়াইলে ২৫ লক্ষাধিক লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 139 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন যুবকের কাছ থেকে ২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এসএম রায়হান আলী (৪৫) নামে প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার রায়হান যশোর শহরের খড়কি এলাকার সৈয়দ আলীর ছেলে। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ‘রায়হান আলী ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাকরি প্রত্যাশী যুবকদের ‘অফিস সহায়ক’ পদে চাকরির কথা বলে ৫ থেকে ৬ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। এ পর্যন্ত আমাদের কাছে পাঁচ যুবকের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ৬ মাস আগে আমাদের কাছে প্রথম এক যুবক অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ভুক্তভোগী যুবকের মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, এ সময় গ্রেপ্তার এসএম রায়হান আলীর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, তিনটি পেনড্রাইভ, পাঁচটি ভুয়া নিয়োগপত্র, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের নয়টি সিল, নয়টি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, একটি ব্ল্যাঙ্ক ব্যাংক চেক, বিভিন্ন ব্যক্তির ১১টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হযেছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এসএম রায়হান আলী চাকরি প্রত্যাশী যুবকদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ডিসি অফিসের সামনে থেকে টাকার লেনদেন করতেন। তার চাল-চলন, ব্যবহারে চাকরি প্রত্যাশীরা বিশ্বাস করে নিতেন যে তিনি ডিসি অফিসে চাকরি করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, ডিবি পুলিশের কর্মকর্তা সাজেদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, নড়াইলে বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর