July 9, 2026, 5:16 pm

টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান

Reporter Name
  • আপডেট Friday, October 20, 2023
  • 169 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতা ও করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এরশাদ নগর ৮নং ব্লক অটোস্ট্যাণ্ড এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হামজা, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, শহীদ আহসান উল্লাহ ইসলামিক পাঠাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা আবু আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, নোয়াগাঁও ক্রীড়া ও সামাজিক যুব সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদাতা ও করোনা যোদ্ধা এবং সামাজিক, মানসিক ক্ষেত্রে অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ সার্টিফিকেট ও সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর