October 12, 2026, 12:14 pm

কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের এক সদস্য গেফতার

Reporter Name
  • আপডেট Thursday, October 19, 2023
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি গেট (মূল ফটক) থেকে পলাতক এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গি সংগঠনের সদস্য হলেন মাহতাব ইসলাম (৩২)। তিনি পাবনার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের হাবিব মন্ডলের ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহতাবের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। মাহতাব কাশিমপুর মহিলা কারাগারে বন্দী স্ত্রী শাপলা খাতুন এবং পার্ট-৪ কারাগারে বন্দী শ্যালক মোহাম্মদ আল মামুনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কারাগারের সামনে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নব্য প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, জঙ্গি সংগঠনের একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে উনি কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনো জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর