July 9, 2026, 5:16 pm

কালিয়াকৈরে পূজা মণ্ডপে ৯শতাধিক আনসার সদস্য মোতায়েন

Reporter Name
  • আপডেট Thursday, October 19, 2023
  • 181 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্ত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে ১৩৭টি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য ৯০০ আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। উপজেলার ১৩৮টি পূজা মণ্ডপের মধ্যে ৩৯টি অধিক গুরুত্বপূর্ণ ও ৯৮টি পূজা মণ্ডপের সাধারণ গুরুত্বপূর্ণ। অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৮ জন করে আনসার সদস্য ও সাধারণ গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে জন্য ৬ জন করে আনসার সদস্য ৬ দিনের মোতায়েন থাকবে। পূজা মণ্ডপের আইনশৃঙ্খলার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজেদুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি তদন্ত সাব্বির রহমান, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক কর্মকর্তা ইসরাফিল হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা নিগার সুলতানাসহ আনসারের বিভিন্ন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর