July 9, 2026, 3:08 pm

গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবি জনতার হাতে তিনজন আটক

Reporter Name
  • আপডেট Tuesday, October 17, 2023
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবির পর ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ হাজির হয়ে তিন যুবককে আটক করেছে । সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফরিদপুর গ্রামে হা-মিম নামক পোশাক কারখানার পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মিলন, একই ইউনিয়নের মূলাইদ গ্রামের মো. সাইজুদ্দিনের ছেলে মো. সোহেল ও মো. জুয়েল রানা।

খোঁজ নিয়ে জানা যায়, রাত ৯টার দিকে কয়েক ব্যক্তি হা-মিম পোশাক কারখানার পাশের একটি দোকানের সামনে বসে লুডু খেলছিল। এ সময় ওই তিন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের ভিডিও ধারণের পর টাকা দাবি করে। পুলিশ পরিচয় দানকারীদের কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি পরিষেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে।

শ্রীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজরিনা আফরিন জানান, রাত একটার দিকে পুলিশ তিন যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন ছিল। কোনো গুরুতর জখম ছিল না।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর ফোন পেয়ে সোমবার রাত ১২টার দিকে ফরিদপুর গ্রাম থেকে ওই তিন যুবককে আটক করা হয়। রাতেই তাদের শ্রীপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর