July 9, 2026, 3:07 pm

যাত্রাবাড়ীতে ৮০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, October 17, 2023
  • 111 জন দেখেছে
নিজস্ব  প্রতিবেদক :: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে প্রায় ২৪ লক্ষাধিক টাকা মূল্যমানের ৮০ কেজি গাঁজাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮০ (আশি) কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ইয়াছিন (২৩), পিতা-মৃত শাহ্জামাল, এ/পি-সাং-হলুদিয়া, গোয়ালিমান্দা বাজার, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ২। মোঃ মশাল (২৩), পিতা-মোঃ টাক্কা মিয়া, এ/পি-সাং-হলুদিয়া, গুচ্ছগ্রাম, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ৩। মোঃ রাজ্জিকুল ইসলাম (১৯), পিতা-মোঃ মুক্তি মন্ডল, এ/পি-সাং-হলুদিয়া, গোয়ালিমান্দা বাজার, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ৪। মোছাঃ হামিদা বেগম (৪১), স্বামী মোঃ মুক্তি মন্ডল, সাং-নাপিতভীটা, মৌজা মান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ৫। মোঃ লুৎফর বিশ্বাস (৩৮), পিতা-মৃত আঃ বারেক বিশ্বাস, সাং-কাঠিপাড়া, বিশ্বাসবাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর