স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
প্রথমে এই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর পাঁচজন কিশোরীকে ইপিআইয়ের ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এইচপিভি টিকা দেওয়ার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। টিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভুষণ দাস প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৩১ হাজার নয়শ পাঁচ জন কিশোরীকে পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে।