July 9, 2026, 3:07 pm

শ্রীপুরের মসজিদ-মণ্ডপ-শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ১৩ লাখ টাকার অনুদান প্রদান

Reporter Name
  • আপডেট Monday, October 16, 2023
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) প্রকল্পের আওতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ১৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এসময় মসজিদ, মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এসব অনুদানের চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস,উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন রশীদ ফরিদ,পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম  বলেন , গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টি আর) প্রকল্পের আওতায় উপজেলার ১৬৫টি ধর্মীয়, উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৯৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ৮০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। অন্যদিকে,আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৯ টি পূজা মণ্ডপে ২৯.৫০০ মেট্রিটন চাল বিতরন হয়েছে। এছাড়াও সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মণ্ডপের অনুকূলে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর