July 9, 2026, 1:52 pm

কাপাসিয়ায় মৃত শ্রমিকদের পরিবারকে অনুদানের চেক প্রদান

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় আজ রবিবার গাজীপুর আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৪০৭ এর উদ্যোগে ১৩ জন মৃত শ্রমিকের পরিবারকে ১০ হাজার টাকা করে মোট- ১লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। কাপাসিয়া ডাকবাংলোতে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এ সময় তিনি মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনুদানের চেক প্রদান করেন। যে সকল মৃত শ্রমিকদের পরিবার চেক পেয়েছেন তারা হলেন, মৃত মোহাম্মদ সাদেক, দিলীপ কুমার রায়, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. হারুনর রশিদ, মো. সিরাজ মিয়া, মো. রানু মিয়া, মো. নজরুল ইসলাম, মো. বাচ্চু মিয়া, নুরুজ্জামান, মোহাম্মদ বশির হোসেন, কামরুল হাসান, মো. জলিল রেজা ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, গাজীপুর আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল ফকির, শ্রমিক নেতা সোহেল বন্দুকশী, ফারুক মিয়া, মজনু মিয়া, দেলোয়ার হোসেন বাসেত, মজনু প্রধান, শামীম ফকির, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, মেহেদী হাসান ফারুক, ফরিদ খান, ইসলাম উদ্দিন, ফারুক হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর