July 9, 2026, 1:52 pm

শ্রীপুরে জরায়ু ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। উক্ত প্রতিষ্ঠানের নবম শ্রেণীর পাঁচজন কিশোরীকে ইপিআইয়ের ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এইচপিভি টিকা দেওয়ার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রণয় ভুষন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিএ, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির দ্বারা মন্ডল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম বাচ্চু প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সি মোট ৩১ হাজার নয়শত পাঁচ জন কিশোরীকে পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর