স্টাফ রিপোর্টার, উত্তরা :: বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব মো: আশিকুর রহমানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত করায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন, তাসিন রেন্টএ কার সত্ত্বাধিকারী মো: মিজানুর রহমান, এম,বি, ট্রেড ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী এস. এম বিজয় চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-ডিয়াবাড়ি যুব সংগঠনের সভাপতি মো: হান্নান হোসেন, মো: মাসুদ রানা, মো: কামরুল ইসলাম, মো: লিটন মিয়া, মো: শাহিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।