এর আগে অরুণা বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। পূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।’ সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।সিনেমাটির গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমারি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।