মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটনের জানাযার নামায শুক্রবার জুময়ার নামাযের আঞ্জুমানে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ।১৩ অক্টোবর জানাযার নামাযে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট জহিরুল হক খোকা, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আযহারুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে গোলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফন সম্পন্ন কালে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ,যুব লীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।