July 9, 2026, 2:05 pm

টঙ্গীতে এস কে টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Saturday, October 14, 2023
  • 179 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়ায় এলাকায় শুক্রবার বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এস কে টিভি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এস কে টিভির চেয়ারম্যান শেখ কামরুল হাসান সাহার সভাপতিত্বে এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলা টিভির নির্বাহী সম্পাদক মো: সাদেক হোসেন খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, এস কে টিভি’র প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ জামাল হোসেন। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলা টিভি ডটকম এর প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস কে টিভি’র নির্বাহী পরিচালক শেখ মো: ইয়াছিন হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: সাইফুল ইসলাম দুলাল, ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মো: কামাল হোসেন, টঙ্গী পশ্চিম থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: জাকির হোসেন, আবু সালেহ মুছা, হাজী মো: বাবলু, মো: শাওন, মো: জসিম উদ্দিন, মো: পলাশ সরকার, মো: শাকিল আহমেদ, মো: মুজাহিদুল ইসলাম, মো: হানিফ ঢালী, মো: জাহাঙ্গীর হোসে, মো: নুরুল হক, মো: আরিফ হোসেন, মো: সোহেল চৌধুরী, মো: আমির হোসেন, মো: আবুল কালাম আজাদ, মো: নাজির হোসেন, মো: জয়নাল আবেদীন সরকার, এইচ এম ইমরান মাজহারী, মো: আব্দুল মান্নান, মো: সুজন রায়হানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাফর আলী, সদস্য মো: আব্দুল কাদের। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন রিপোর্টার্স ক্লাবের সদস্য মো: আব্দুল কাদের। পরে কেক কেটে অনুষ্ঠানটির সমাপ্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর