July 10, 2026, 12:28 am

দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায় নতুন কমিটি গঠন

Reporter Name
  • আপডেট Thursday, October 12, 2023
  • 138 জন দেখেছে
বিনোদন ডেস্ক :: দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায় নতুন কমিটি গঠন করেছে। গত ৩ অক্টোবর দেশের প্রথম সারির নাট্য দলটি এক সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করেছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সারা যাকের।  নাগরিক নাট্য সম্প্রদায়ের নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন ।নতুন কমিটির সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. ফখরুজ্জামান চৌধুরী। পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন। আব্দুর রশিদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা। আগামী তিন বছর দলের নেতৃত্বে থাকবে এই কমিটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর