July 9, 2026, 1:47 pm

গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

Reporter Name
  • আপডেট Thursday, October 12, 2023
  • 98 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা :: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গাইবান্ধায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় সদস্যদের দায়িত্ব পালনে উজ্জীবিত করতে এমন সমাবেশের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সমাবেশ উপলক্ষে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সূচনা করেন প্রধান অতিথি মাহাবুব আরা বেগম গিনিসহ অতিথিরা।

সমাবেশে জেলার সাত উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আড়াই শতাধিক সদস্য অংশ নেয়। তাদের মধ্যে কর্ম ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আনসার কমান্ডার, দলপতি ও দলনেত্রীসহ বাহিনীর ২৪ সদস্যকে বাইসাইকেল ও ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী পুরস্কার দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইব্রাহিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব প্রমুখ। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেয় রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বিভিএম,পিভিএমএস। এছাড়া সমাবেশে জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মালিক খসরু বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর