July 9, 2026, 12:59 pm

ময়মনসিংহে আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছি: মেয়র টিটু

Reporter Name
  • আপডেট Tuesday, October 10, 2023
  • 128 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘নগরীর সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং সড়ক আলোকিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। সকল বাধাকে অতিক্রম করে আমরা একটি আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।’ সোমবার বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনকালে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান, ৩১, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর