July 9, 2026, 12:59 pm

ঈশ্বরগঞ্জে ত্যাগী নেতা আবদুছ ছাত্তারের নির্দেশে ত্রাণ তুলেদেন সাবেক মেয়র হাবিব

Reporter Name
  • আপডেট Tuesday, October 10, 2023
  • 114 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোকিত ঈশ্বরগঞ্জের রুপকার, একাদিকবার নির্বাচিত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তারের নির্দেশে  পৌরসভার ৫ নং ওয়ার্ডের পানিবন্দি লোকজনকে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। তৃনমুলের লোকজন বলেন সাবেক এমপি আবদুছ ছাত্তার একজন ত্যাগী বর্ষিয়ান রাজনীতিবীদ। তিনি আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।৮- ই অক্টোবর রবিবার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব। এসময় পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা আকন্দ। আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ আবদুল মোতালেব। ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ শহিদ ও আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, আসাদুজ্জামান হিমেল সহ আরো অনেকেই পাশে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর