নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানাবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম। টানাবর্ষণে রোপা ধান, পুকুর মৎস্য খামার, রাস্তাঘাটসহ ব্রিজ নিচু এলাকা মানুষের ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় রোববার এলাকা পরিদর্শন করেন এবং অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এমপি ফখরুল ইমাম ঈশ্বরগঞ্জ উচাখিলা, রাজিপুর, মঘটুলা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির কার্যকরী সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সহ-সভাপতি রাজিবপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা সদস্য আব্দুল মতিন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম সারোয়ার, তরুণ পার্টির সভাপতি তানভীর হোসাইন খান রাজিব, উপজেলা যুবসংহতির সভাপতি এসএম সারুয়ার্দী সুজন প্রমুখ।