July 9, 2026, 11:37 am

ঈশ্বরগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফখরুল ইমাম

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 148 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টানাবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম। টানাবর্ষণে রোপা ধান, পুকুর মৎস্য খামার, রাস্তাঘাটসহ ব্রিজ নিচু এলাকা মানুষের ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় রোববার এলাকা পরিদর্শন করেন এবং অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এমপি ফখরুল ইমাম ঈশ্বরগঞ্জ উচাখিলা, রাজিপুর, মঘটুলা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির কার্যকরী সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সহ-সভাপতি রাজিবপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা সদস্য আব্দুল মতিন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম সারোয়ার, তরুণ পার্টির সভাপতি তানভীর হোসাইন খান রাজিব, উপজেলা যুবসংহতির সভাপতি এসএম সারুয়ার্দী সুজন প্রমুখ।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর