October 12, 2026, 2:35 pm

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Sunday, October 8, 2023
  • 191 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন স্টাইল ক্রাফট পোশাক কারখানা শ্রমিকরা। আজ রোববার সকালে গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রের পাশে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। দুপুর আড়াইটায় পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
শ্রমিক নেতা সফিউল বলেন, শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি। এছাড়াও বোনাস ও মাতৃত্বকালীন ভাতা দেয়নি কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে কারখানা বন্ধ রেখেছে। ‘গত ২৮ আগস্ট মালিক-শ্রমিকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, তারা বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আজ সকাল থেকে বিক্ষোভ করছে।’ দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাবেন বলেও জানান তিনি।
কারখানার আরেক শ্রমিক রাজা বলেন, তিন মাস ধরে বেতন পাই না, খুব কষ্টে আছি। আন্দোলন করছি, বেতন চাইতেছি। ওরা দেবে বলেও দিচ্ছে না। তীব্র রোদের মধ্যে সকাল থেকে সড়কে বসে আছি। দেখি চেষ্টা করে!

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর