August 25, 2026, 8:13 am

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, October 7, 2023
  • 139 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১ টা সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সভার এলাকার মৃত রতন মিয়ার ছেলে সুজন মিয়া (২২), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মির্জাপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম ওরফে রজব আলীর ছেলে আসাদুল (২৫),কোনাবাড়ী থানার জরুন এলাকার মৃত লেহাজ উদ্দিন পালোয়ান এর ছেলে মনির (৪০), টাঙ্গাইল জেলার সদর থানার সুরমান মন্ডলের ছেলে সোহেল (২২) সিরাজগঞ্জ জেলার সদর থানার  তারা শেখ জুয়েল শেখ (৪৩)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইদুর রহমান খানের নেতৃত্বে একটি টহল টিম বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সন্দেহ ভাজন কিছু লোক দেখতে পেয়ে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। এসময় ৭/৮ জন ডাকাত দলের সদস্য সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের দেহ তল্লাশি করে লোহার ৫ টি ছোরা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর