July 9, 2026, 11:35 am

গাজীপুর মহানগরীর গাছায় স্কুল ও মাদ্রাসার ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Thursday, October 5, 2023
  • 155 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর পৌতখালি এলাকার মোস্তফা আকন্দদের মেয়ে সুমাইয়া খাতুন (১৫)। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা মায়ের সঙ্গে গাছা থানার বটতলা এলাকায় বসবাস করতো। অপরজন কিশোরগঞ্জ জেলার মিঠামাইন এলাকার সালামের মেয়ে রাদিয়া আক্তার (১০)। সে মহানগরীর হারিকেন এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থেকে একটি নুরানি মাদরাসায় পড়ালেখা করতো।
নিহত সুমাইয়া খাতুনের বড় ভাই সোহাগ হোসেন বলেন, আমার ছোট বোন খুবই আদরের। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। এবার এসএসসি পরীক্ষা দিবে। আমি গ্রামে থাকি আর ও মা-বাবার সঙ্গে গাজীপুরে থাকে। কত স্বপ্ন ছিল তাকে নিয়ে। কিন্তু খবর পাই ও ফাঁস নিয়েছে। কেন ফাঁস নিলো আমরা কেউ বুঝতে পারছি না।
নিহত রাদিয়া আক্তারের বাবা সালাম বলেন, আমি ঢাকায় মাছ ব্যবসা করি। সে স্থানীয় একটি নুরানি মাদরাসায় পড়তো। সকালে রাদিয়ার মা রুম খুলতে গেলে ভেতর হতে দরজা লাগানো পায়। পরে পুলিশ ও বাড়ির লোকজন দরজা খুলে দেখতে পায় গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এতো ছোট মেয়ে কেন ফাঁসি নিবে ভেবে কুল পাচ্ছি না।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর