July 9, 2026, 9:02 am

গাজীপুরে চা দোকানী আরিফ হত্যার রহস্য উদঘাটন ২জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, October 4, 2023
  • 139 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে চা ও পানের দোকানদার আরিফ হত্যার রহস্য উদঘাটন করেছে মহানগরীর বাসন থানা পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে কুমিল্লা জেলার লাকসাম থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়।
গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুকাইল গ্রামের আঃ মান্নানের ছেলে মোঃ ফারুক হোসেন (২২) ও একই জেলার বৌলী কুডাইলা গ্রামের আফজাল খা’র ছেলে জুবায়ের। গ্রেফতারকৃত আসামীরা বাসন থানাধীন দীঘিরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
হত্যাকাণ্ডের শিকার নিহত কিশোর মোঃ আরিফ (১৯) গাজীপুরের কাপাসিয়া থানার জামাদি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। আরিফ গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় চা-পান দোকানী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি’র উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান।
তিনি আরো জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা-পান দোকানদার আরিফকে হত্যা করা হয়। হত্যাকারীরা আরিফের দোকানের ক্রেতা ছিলেন। চা-পান, সিগারেট বাবদ তিন’শ টাকার বাকি নেন হত্যাকারীরা। বাকী টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে মারপিট ও পরে সুইচ গিয়ার চাকু দিয়ে কুপিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ওই এলাকার কাউন্সিলের গলির পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষদের দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর