বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটি ব্যতিক্রম। এর গল্পটা ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। টিজার, ট্রেলার রিলিজের পর দর্শক বিষয়গুলো আঁচ করতে পারবে। তবে পুরো গল্পটা জানতে হলে সিনেমাটি শেষ পর্যন্ত দেখতে হবে। সব অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন এই সিনেমায়। নির্মাতাও যত্ন নিয়ে বানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, সরকারি অনুদানের সিনেমা বলতে আমরা যে ধরনের সিনেমা বুঝি, দেয়ালের দেশ সেদিক থেকেও ভিন্ন। অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে দেয়ালের দেশ।’ পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। নির্মাতা জানান, শিগগির প্রকাশ হবে সিনেমার টিজার ও ট্রেলার। রাজ-বুবলী ছাড়াও দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, স্বাগতা, সাবেরী আলম, শাহাদাত হোসেন প্রমুখ।







