July 9, 2026, 9:04 am

ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

Reporter Name
  • আপডেট Monday, October 2, 2023
  • 153 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ড. মোহাম্মদ সাইফুর রহমান, র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, নেত্রকোনা পূর্বধলার আনসার ব্যাটেলিয়নের পরিচালক মোহম্মদ আসলাম শিকদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট ড. মোস্তারী জাহান ফেরদৌসসহ বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ৬১ জন আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন অতিথিবৃন্দরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর