সিনেমাটির নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে। নির্মাতা জানিয়েছেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।







