August 24, 2026, 3:12 am

গাজীপুরে টেক্সটাইল কারখানার গুদামে আগুন

Reporter Name
  • আপডেট Monday, October 2, 2023
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিত্যক্ত ঝুট মালামাল, কেমিক্যাল ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে নগরের বাসন থানার শরীফপুর এলাকার একটি বাসায় আগুন লাগে। মুহূর্তেই আগুন আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।  এক পর্যায়ে আগুন পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে বিস্তৃত হয়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাসা বাড়িতে ভাড়ায় বসবাসকারী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা জানান, আগুন লাগার পর জীবন নিয়ে বের হতে পারলেও কোনো মালামাল বের করতে পারেননি। তাদের দাবি, আগুনে কলোনির অন্তত ৫০টি রুম, মালামাল, নগদ টাকা পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল,  কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল,  কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর