August 26, 2026, 8:19 am

টঙ্গীতে গার্মেন্টস কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 30, 2023
  • 222 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গীতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে নিপ্পন গার্মেন্টস ইন্ডাষ্ট্রি লিমিটেডে কর্মরত ফিনিশিং ম্যানেজার বাদলের বিরুদ্ধে। এ ঘটনায় ভোক্তভোগী ওই নারী টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমি গত ৪ বছর যাবৎ ফিনিশং সহকারী পদে টঙ্গীর আউচপাড়া এলাকার নিপ্পন গার্মেন্টেস ইন্ডাষ্ট্রি লিমিটেড চাকুরী করে আসছি। গত ১২ সেপ্টেম্বর ফিনিশং ম্যানেজার বাদল (৪০), আমাকে বলে যে, “আমার সাথে এক রাত কাটালে আমি তোমাকে লাইন সুপারভাইজার বানাবো” এই বলে আমাকে প্রলোভন ও প্রতিশ্রুতি দেয়। এছাড়াও সে আমাকে একাধিক বার এধরনের প্রস্তাব প্রদান করে। এই বিষয়ে আমি ফ্যাক্টরীর এ্যাডমিন মোঃ আব্দুর রহিম (৪০) কে গত ১৪ সেপ্টেম্বর লিখিত ভাবে অবগত করলে সে সুষ্ঠ বিচার করবে বলে আমাকে আশ্বাস প্রদান করেন। গত ২৬ সেপ্টেম্বর আমাকে ফিনিশিং থেকে সুইংয়ে ট্রান্সফার করে ফিনিশিং ম্যানেজার বাদল বলেন এইটা তোমার প্রাথমিক সুবিচার। এ ঘটনায় ভোক্তভোগী ওই নারী নিরাপত্তাহীনতায় ভোগতেছে বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত ফিনিশিং ম্যানেজার বাদলের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো: শরিফ জানান, ভোক্তভোগী নারীর অভিযোগটি আমার কাছে আসছে। উক্ত বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর