July 11, 2026, 7:42 am

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এসডি রুবেল নির্মিত ও অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’

Reporter Name
  • আপডেট Thursday, September 28, 2023
  • 331 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমা দিয়ে গায়ক থেকে নায়ক এসডি রুবেলেন অভিষেক হয়। মুক্তির পর বেশ আলোচিত হয়েছিল সেটি। এরপর ২০১৯ সালে তিনি শুরু করেন দ্বিতীয় সিনেমার কাজ। ‘বৃদ্ধাশ্রম’ নামের এই সিনেমার মধ্যদিয়ে তিনি নাম লেখান পরিচালনায়। নানা কারণে এতদিন সিনেমাটির মুক্তি আটকে ছিল।

অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এসডি রুবেল নির্মিত ও অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এতে তার নায়িকা ইয়ামিন হক ববি। এর মুক্তি উপলক্ষে গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভে হাজির হন এর নায়ক-নায়িকা। শেয়ার করেন অভিজ্ঞতা।

ববির ভাষায়, ‘এটি এমনই একটি গল্প, যা আমরা সবাই অনুভব করি। হয়তো বা এমন কিছু ফ্যামিলি আছে, যারা এই বিষয়গুলোর মুখোমুখি হন, কিন্তু কিছু বলতে পারে না। কাজটি করতে গিয়ে একটা বিষয় অনুভব করেছি, যারা বাবা-মাকে ছাড়া কিংবা ফ্যামিলির বাইরে থাকতে চায়, আমি আসলে জানি না তারা কী ধরেনর মানুষ? কিছু ব্যাপার আছে, আপনারা যারা সিনেমাটি দেখবেন তারা অবশ্যই অনুভব করবেন। আমি মনে করি, জীবনে পরিবারই প্রথম অগ্রাধিকার। কাজটি করতে গিয়েও এই বিষয়টি অনুভব করেছি।’

এসডি রুবেল বলেন, ‘সচেতনতামূলক বার্তা দিতে সিনেমাটির গল্পে সামাজিক অবক্ষয়ের বিষয় তুলে ধরেছি। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’

তিনি আরও বলেন, ‘ববি হককে আপনারা গ্ল্যামারাস ভাবে পেয়েছেন। কিন্তু “বৃদ্ধাশ্রম” সিনেমায় এর বাইরে অন্য এক ববি হয়েছেন। এত সুন্দর অভিনয় তিনি করতে পারেন, সিনেমাটি করতে গিয়ে তাকে আমরা নতুনভাবে আবিষ্কার করেছি।’

এসডি রুবেলের সঙ্গে এটাই ববির প্রথম কাজ। বিষয়টি উল্লেখ করে চিত্রনায়িকা বললেন, ‘রুবেল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। আমরা খুব মজা করে কাজটি করেছি। যদিও কাজটি কোভিডের আগেই শেষ হয়েছিল। বিভিন্ন সময়ে মুক্তি পাচ্ছে, পাচ্ছে করেও পিছিয়েছে। এখন সবার কাছে আমার ভালোবাসার আবদার (যারা আমাকে ববি বানিয়েছেন), সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

‘বৃদ্ধাশ্রম’র ট্রেলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। রুবেল-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর