July 9, 2026, 4:15 am

দেবিদ্বারের কাচিসাইর ফখরুল ইসলাম মুন্সি উচ্চ বিদ্যালয়ে একাডেমির ভবন উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার :: কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর ফখরুল ইসলাম মুন্সি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ও শিক্ষা, উন্নয়ন, আইন-শৃংখলা, জন আকাংখা বিষয়ক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে কাচিসাইর ফখরুল ইসলাম মুন্সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং ৭নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪, দেবিদ্বার আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম,উপজেলা আওয়াজ লীগ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান কুমিল্লা উত্তর জেলা সভানেত্রী শিরিন সুলতানা, কাচিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান মুন্সি, সাবেক ইউপি সদস্য মোঃ হালিম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ দুলাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী কৃষকলীগ নেতা মোঃ সেলিম মিয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবীকলীগের অথ বিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ পারভেজ খান সহ আরো অনেকে প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর