May 18, 2026, 11:44 am

টঙ্গীতে “শিশুশ্রম প্রতিরোধে আমাদের অঙ্গীকার” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, July 8, 2025
  • 65 জন দেখেছে

মো: জাফর আলী:: শিশুশ্রমের অভিশাপ থেকে মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার টঙ্গীর দওপাড়া সাদিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “শিশুশ্রম প্রতিরোধে আমাদের অঙ্গীকার” শীর্ষক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবান এরিয়া প্রোগ্রাম এই আয়োজন করেন। মতবিনিময় সভায় শিশুশ্রমে জড়িত শিশু, তাদের অভিভাবক, নিয়োগদাতা, শিশু শ্রম মনিটরিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার যোয়ান্না ডি রোজারিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার লিজা মিত্র।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের (ডাইফি) যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) মোসাঃ জুলিয়া জেসমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাপরিদর্শক ডাঃ বিশ্বজিৎ রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন ডিরেক্টর লিমা হান্না ডার্লিং, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুমন, ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস কো-অর্ডিনেটর মোহাম্মদ জামাল উদ্দিন, ফিল্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোসাঃ ফেরদৌসী আলম, আরবান রিসার্চার নাবিলা খান, নকরেকের সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীস ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সভায় শিশুশ্রম শুধু শিশুর ভবিষ্যৎ নয়, দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। একে প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বক্তারা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।  অনুষ্ঠানে শিশু ফোরামের সদস্যরা গীতিনাট্য পরিবেশন করে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাকতাড়ুয়া থিয়েটার দলের পরিচালনায় পাপেট শো প্রদর্শিত হয়, যা শিশুশ্রমের বাস্তবতা ও নির্মমতা তুলে ধরে উপস্থিত দর্শকদের নাড়া দেয়।
এছাড়াও, শিশু শ্রমে জড়িত দুই শিশু তাদের জীবনের করুণ অভিজ্ঞতা তুলে ধরে সকলকে আবেগাপ্লুত করে তোলে। তারা জানান, শিক্ষা ও স্বপ্ন হারিয়ে কীভাবে তাদের শৈশব নিঃশেষ হচ্ছে। মতবিনিময় সভার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান পরিষ্কার করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর