May 19, 2026, 1:14 am

অর্থ সহায়তা পেলেন ১৫৯ পুলিশ সদস্য

Reporter Name
  • আপডেট Thursday, January 16, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তার জন্য ডিএমপির কল্যাণ তহবিল থেকে মোট ৭৫ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের নিকট এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের নিকট আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এই আর্থিক সহায়তা দিচ্ছি। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে।
এই ফান্ড যাতে আরো বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আপনাদের এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’ এ সময় কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যসচেতন হতে হবে।
জানা যায়, গত ৮ জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসির সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর