July 9, 2026, 7:30 pm

টঙ্গীতে ইজতেমা মাঠ ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

স্টাফ রিপোর্টার :
  • আপডেট Friday, December 13, 2024
  • 94 জন দেখেছে

বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীতে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক টহলরত এক পেট্রোল কমান্ডার কালের কণ্ঠকে বলেন, সব সময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষত বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছি।

সরেজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থী কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। অন্যদিকে তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচ মুরুব্বি আহত হন। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

এদিকে আজ বিকেলে এই মামলার প্রতিবাদে জুবায়েরপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমা ময়দানের চারপাশে পুলিশ, এপিবিএন র্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে।সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে।

এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি  করে একটি মামলা দায়ের করেন। গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর