August 25, 2026, 9:59 am

৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী

Reporter Name
  • আপডেট Tuesday, October 17, 2023
  • 167 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: নগরীতে আজ ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ২০ কোটি ১৯ লাখ টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পগুলো হলো: কেইপিজেড মোড়স্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়স্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়স্থ গোলচত্বর, সল্টগোলা ক্রসিং গোলচত্বর, সিমেন্ট ক্রসিং গোলচত্বর, সল্টগোলা ক্রসিং হতে কাঠগড় পর্যন্ত ফুটপাত, কাঠগড় মোড় হতে টানেল মোড় পর্যন্ত ফুটপাত নির্মাণ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে আমরা বেশ এগিয়ে গেছি। জলাবদ্ধতা এবং আলোকায়নের অভাব পূরণ এখন আমার মূল লক্ষ্য। ‘ওয়ান সিটি, টু টাউন’ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম।
গুজব থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, স্বাধীনতা বিরোধীরা নানা গুজব ছড়াচ্ছে। ২০০৮ সালে নির্বাচনের আগেও অনেক গুজব ছড়িয়েছে। শেখ হাসিনা ক্ষমতা গ্রহন করে ভারতের সাথে শান্তিপূর্ণ উপায়ে ছিটমহল উদ্ধার করেছেন, সমুদ্র বিজয় করেছেন। গরীব পরিবারের সন্তানরা বইয়ের অভাবে পড়তে পারতো না। শেখ হাসিনার কল্যাণে আজ সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে। করোনায় বিনামূল্যে টিকা পেয়েছে জনগণ।
তিনি বলেন, ‘এরপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই, স্বাধীনতা বিরোধীদের এখন প্রধান অস্ত্র গুজব। ওরা আমেরিকার ওপর ভর করে ক্ষমতায় আসতে চায়। লাভ নাই। পদ্মা সেতু ঠেকাতে পারে নাই, টানেল ঠেকাতে পারে নাই, আওয়ামী লীগকেও ঠেকাতে পারবে না। ওদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না’।
ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,  অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর