April 21, 2026, 7:02 am

৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, April 4, 2026
  • 34 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার বিকেলে ময়মনসিংহ বিভাগের শিকারীকান্দা ছত্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অধিগ্রহণকৃত স্থানে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রথম ধাপে বিভাগীয় শহরসহ ২৬টি জেলায় কাজ শুরু হয়েছে। তিনি জানান, স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করতে ঠিকাদারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী; তবে মিসইনফরমেশন ও ভুয়া সংবাদ পরিহার করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ১৯.৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট এ কমপ্লেক্স ১৮ মাসে নির্মিত হবে। এতে থাকবে সিনেপ্লেক্স, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ ও আইসিটি ল্যাবসহ আধুনিক সুবিধা।
এই কমপ্লেক্স নির্মিত হলে সাধারণ জনগণ, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি সেবা সহজে পাবেন। পাশাপাশি জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুয়া খবর প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তর, সহযোগিতায় ছিল ময়মনসিংহ গণপূর্ত বিভাগ। এতে প্রশাসন, পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর