স্টাফ রিপোর্টার :: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজন প্রার্থীকে ভোট দিবেন যিনি তাদের আপদে-বিপদে পাশে থেকে সহযোগিতা করবেন এবং এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত করতে পারবেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ সেলিম মিয়া বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ৫৩নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আজ শুক্রবার বিকেলে স্থানীয় বড় দেওড়া এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঠেলাগাড়ি মার্কায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা ভোট চেয়ে বিভিন্ন শ্লোগান দেন। ৫৩নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা মনে করেন এবার ঠেলাগাড়ির বিজয় নিশ্চিত। এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলার প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। এ সময় তিনি বলেন, হাজী মোঃ সেলিম মিয়া দীর্ঘদিন যাবত ৫৩নং ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করেছেন। এবার নির্বাচিত হলে তিনি এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশি আশা করছি। এ জন্য সাধারণ ভোটাররা এবার হাজী মোঃ সেলিম মিয়াকে বেচে নিয়েছেন।