May 31, 2026, 1:06 am

৪৫নং ওয়ার্ডের উন্নয়ন বঞ্চিত নাগরিক অধিকার ফিরিয়ে দিতে ঘুড়ি মার্কায় ভোট দেয়ার আহ্বান

শামীমা খানম ::
  • আপডেট Monday, May 15, 2023
  • 291 জন দেখেছে

উন্নয়ন বঞ্চিত অবহেলায় লাঞ্ছিত ৫০ হাজার জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে ঘুড়ি মার্কায় ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গাজী সালাউদ্দিন এখন জনগণের উন্নয়নের সেবক বলে জানান ,এলাকার ভোটারগন। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০২২ ও ২৩ অর্থবছরের ৪৫ নং ওয়ার্ডের তিন লক্ষ ঘনবসতিপূর্ণ ১৬ টি পাড়ায় সকলের মুখে এখন গাজী সালাউদ্দিন ঘুড়ি মার্কা।

৪৫ নং ওয়ার্ডের ভোটারগন জানান, এই এলাকায় কাজ হয় না ,পানির জন্য কষ্ট হয়, রাস্তাঘাট নেই, দুই বার নির্বাচন পাশ করলেও শাহ আলম রিপন জনগণের জন্য কোন কাজই করেননি। রাস্তার উপর ময়লার ভাগাড় সেই ময়লা থেকে লক্ষ টাকা চাঁদাবাজি, রাস্তা, গ্যাস, পানি নেই। শাহ আলম রিপন থাকে ৫৭ নং ওয়ার্ডে ৪৫ নং ওয়ার্ডের সারাদিন আসে না ওপারেই থাকে। সালাউদ্দিন গাজিকে সবসময় সাথে পাই তাকে এবার ঘুড়ি মার্কায় পাস করাবো।

অন্যদিকে আলহাজ্ব মোহাম্মদ গাজী সালাউদ্দিন জানান, উন্নয়নের কোন কাজ হয়নি ৪৫ নং ওয়ার্ডে গত ১০ বছরে। কোন রোডের ও ড্রেনের কাজ হয়নি, বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না ,সবসময় অলিতে গলিতে বিদ্যুতের কোন বালাই নেই। অন্ধকারের মধ্যে ছিনতাই ,নদীর পাড় জোড়া তার খাম্বায় জুয়া ক্যারাম বোর্ডের আখড়া, চলছে অবৈধ দেহ ব্যবসা, অন্ধকারে ৪৫ নং ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি। জনগণ যদি আমাকে ঘুড়ি মার্কায় জয়যুক্ত করেন এলাকার সকল উন্নয়ন করব জনগণকে সাথে নিয়ে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর