July 9, 2026, 10:57 am

৩ নারীর দেহ তল্লাশিতে মিলল ১ লাখ ১৪ হাজার ইয়াবা!

Reporter Name
  • আপডেট Thursday, July 24, 2025
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এলাকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)র সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই ) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উখিয়া – রামু সীমানার গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।
বিজিবি সুত্র জানা গেছে, সিএনজি অটোরিকশা নিয়ে তিনজন মহিলা যাত্রী কক্সবাজারের দিকে যাচ্ছিল। সিএনজি থামানো হলে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয় এবং তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নারীরা হলেন, সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে ইয়াবা সহ আটক নারী মাদক কারবারিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর