November 27, 2026, 1:18 am

৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি উত্তরায় লিফলেট বিতরণকালে এম কফিল উদ্দিন

Reporter Name
  • আপডেট Friday, October 10, 2025
  • 103 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কফিল উদ্দিন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আরজ আলী, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে কফিল উদ্দিন আহমেদ গোয়ালটেক কবরস্থানে গাছ রোপন ও কবরবাসির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর